মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বিশাল জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: নিউজিল্যান্ড সফরে বিভীষিকাময় শুরু করল বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা অল-আউট হয়ে গেছে মাত্র ৩২ রানে! স্বাগতিক নিউজিল্যান্ড ১৩২ রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল। বাংলাদেশের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি। সর্বোচ্চ ৬ রান করেছেন রিতু মনি। অন্যদিকে ৬ রানে ৪ উইকেট নিয়েছেন লিয়া তাহাহু এবং ৮ রানে ৩ উইকেট নিয়েছেন হ্যালি জেনসেন। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিং করতে নেমে ৩ উইকেটে ১৬৪ রানের বড় স্কোর গড়ে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতেই আসে ৮৪ রান। দুই ওপেনার সোফি ডিভাইন ৩৪ বলে ৪৫ আর সুজি বেটস ৩৩ বলে ৪১ রান করেন। তিনে নামা অ্যামেলিয়া কের করেন ২১ বলে ২৭ রান। বাংলাদেশি বোলারদের বেদম পিটিয়ে ম্যাডি গ্রিন ২৩ বলে ৩৬* আর লিয়া তাহুহু ৯ বলে ১৩* রানে অপরাজিত থাকেন। রান তাড়ায় নেমে কিউই বোলাদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি ব্যাটাররা। দলীয় ৬ রানে প্রথম উইকেটের পতন। এরপর টপাটপ উইকেট পড়তে থাকে। ১৪.৫ ওভারে মাত্র ৩২ রানে প্যাকেট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। ২০১৮ সালের অক্টোবরে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে তারা মাত্র ৩০ রানে অল-আউট হয়েছিল!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com