রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশের সামনে খড়কুটার মতো উড়ে গেলো শ্রীলঙ্কা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

বোলাররাই অর্ধেক দায়িত্ব সেরে রেখেছিলেন। এরপর ব্যাট হাতে রীতিমত দাপট দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা যুবদলকে তাদের ঘরের মাঠ কলম্বোয় ৯ উইকেট আর ৯৩ বল হাতে রেখে হারালো বাংলাদেশ। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। প্রথম ম্যাচে লঙ্কানরা জিতেছিল ৯৩ রানে। দ্বিতীয় ম্যাচে বিশাল জয়ে যেন প্রতিশোধ নিয়ে নিলো বাংলাদেশের যুবারা। টস জিতে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কাকে ৪৮.৫ ওভারে ২১১ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। টাইগারদের ডানহাতি পেসার আল ফাহাদ ৪৪ রান খরচায় একাই নেন ৬ উইকেট। ২ উইকেট শিকার করেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। শ্রীলঙ্কার হাফসেঞ্চুরি করেন চামিকা হেনাটিগালা। ৯১ বল খেলে ৫১ রান করেন তিনি। ৪৭ রান আসে দিনুরা দামসিথের ব্যাট থেকে। জবাবে কালাম সিদ্দিকি ৫ করে ফিরলেও জাওয়াদ আবরার আর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ব্যাটে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ যুবদল। জাওয়াদ হাঁকান বিধ্বংসী এক সেঞ্চুরি। ১০৬ বলে ১৩০ রানের অপরাজিত ইনিংসে ১৪টি চার আর ৬টি ছক্কা হাঁকান এই ওপেনার। তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন জাওয়াদ, যা কিনা বাংলাদেশের যুব ওয়ানডেতে এই উইকেটে নতুন রেকর্ড। এর আগে যুব ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটিটি ছিল এনামুল হক বিজয় আর লিটন দাসের, ১৭৯ রানের। বিধ্বংসী সেঞ্চুরির পথে আবরার আরও একটি রেকর্ড গড়েছেন। যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে কেবল বাউন্ডারিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন তার (৯২)। এর আগে রেকর্ডটি ছিল পিনাক ঘোষের (৯০)।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com