সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশে আসছে ভারতীয় দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: রঙ্গিন পোশাকের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল। আগামী ৯ জুলাই থেকে শুরু হবেই এই সিরিজ। পুরবো সফরে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে দুই দল। এই টুর্নামেন্টের ওয়ানডে সিরিজটি মূলত আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি সিরিজের সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের হোম অব ক্রিকেটে ১১ বছরে এই প্রথম নারী ক্রিকেটের আসর বসবে। শেষবার ২০১২ সালে মিরপুরে আন্তর্জাতিক সিরিজ খেলেছিল বাংলাদেশ নারী দল। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।
সূচি :
৯ জুলাই   প্রথম ওয়ানডে   মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
১১ জুলাই   দ্বিতীয় ওয়ানডে   মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
১৩ জুলাই   তৃতীয় ওয়ানডে   মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
১৬ জুলাই   প্রথম টি-টোয়েন্টি    মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
১৯ জুলাই   দ্বিতীয় টি-টোয়েন্টি   মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
২২ জুলাই   তৃতীয় টি-টোয়েন্টি   মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com