মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশে সকল ধর্মের মানুষ উৎসবমূখর পরিবেশে নিজ ধর্ম পালন করে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা কাটিয়া সর্বজনীন পূজা মন্ডবে মহা নবমীতে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রাতে কাটিয়া মন্দির চত্বরে শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির আহবায়ক প্রাক্তন প্রধান শিক্ষা সমরেশ কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবির। তিনি বলেন, সমাজে হিংসা, বিদ্বেশ, অপশক্তি দমন করতে কৈলাশ থেকে দেবীদূর্গা মত্তো থেকে আসেন। সমাজে শান্তি প্রতিষ্ঠা করে মা আবার চলে যান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছেন। এখানে সকল ধর্মের মানুষ শান্তি পূর্ণ ভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে। ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের আপমার জনগন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতে মাতুজ জোহরা, সাতক্ষীরা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার ভূমি সুমনা আইরিন, সহকারী কমিশনার এনডিসি সজিব তালুকদার, পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, যুগ্ম সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার, কিরন্ময় সরকার, প্রশান্ত কুমার গাইন, তপন হাওলাদার। এসময় বিপুল সংখ্যক ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সহ-সভাপতি শঙ্কর রায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com