মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর শাখার আয়োজনে নকিপুর বাজার জুয়েলার্স সমিতির কার্যালয়ে জেলা-উপজেলা পর্যায়ের বাজুস নেতৃবৃন্দ ও শ্যামনগর সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে বাজুস শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বিকাশ ঘোষ এর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাজুস জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি রায় দুলাল চন্দ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুস জুয়েলার্স সমিতি দেবহাটা উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি পরিতোষ কুমার দে, সাধারণ সম্পাদক ভৈরব দত্ত, দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন প্রমুখ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উজ্জল দত্তকে সভাপতি, সমীরন দে কে সহ-সভাপতি, বিশ্বজিৎ মন্ডলকে সাধারণ সম্পাদক, দীপঙ্কর দে কে যুগ্ম সাধারণ সম্পাদক ও মনিরুল ইসলাম কে কোষাধক্ষ্য করে ৫ সদস্য বিশিষ্ট বাজুস শ্যামনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে এই ৫ সদস্যের কমিটি ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি তৈরী করবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com