সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার সভায় কেন্দ্রীয় সহ সভাপতি ডঃ আবুল কালাম বাবলা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

ষ্টাফ রিপোর্টার \ বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভা গতকাল বৃহস্পতি বার তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ডা. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দন্ত চিকৎসা কেবল চিকিৎসা নয়, এটা অতি মানবিক সেবা। সেবার মানষিকতা নিয়ে জীবানুমুক্ত পরিবেশে দন্ত চিকিৎসা সেবা দিতে হবে। সব সময় দন্ত চিকিৎসার ক্ষেত্রে জীবানুমুক্ত পরিবেশ বজায় রাখতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডা. তাজ নহার, বিডিএস ও ডা. ফাতেমা তুজ জোহরা বিডিএস, ডা. এস এম আসলাম গনি, দি একমি ল্যাবরেটরীজ লিমিটেডের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অমৃত কুমার রায়, সাইন্টিফিক সেমিনারে তথ্য চিকিৎসার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডা. এইচ এম তাহমিদ—ই—এলাহী প্রমুখ। সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দিপু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com