মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় কাতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২

এফএনএস: চিকিৎসা, আতিথেয়তা, ড্রাইভিং ও আইটি খাতে বাংলাদেশ থেকে দক্ষ-আধা দক্ষ কর্মী নিতে চায় কাতার। গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে এক বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন আল সামিক আল মারি এ কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন আল সামিক আল মারি বৈঠক করেন। বৈঠকে কাতারের শ্রমমন্ত্রী কাতারে বসবাসরত বাংলাদেশি স¤প্রদায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের পাশাপাশি কাতারের অর্থনীতির উন্নয়নে বাংলাদেশি প্রবাসীদের ভ‚মিকার প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অভ্যন্তরীণ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দক্ষতা উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার সরকারের সহযোগিতার প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান, ফিলিস্তিন, চাঁদ ও সুদানে মধ্যস্থতার জন্য কাতারের ভ‚মিকার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে কাতার সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার অনুরোধ জানান। কাতারের শ্রমমন্ত্রী কোভিড মহামারি সত্তে¡ও বাংলাদেশের স্থিতিশীল উন্নয়নের প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের জন্য অনুরোধ করেন। কাতারের শ্রমমন্ত্রী বলেন, কাতার বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সক্রিয়ভাবে অনুসন্ধান করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com