শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাখমুত থেকে পালিয়েছে রুশ সেনা : ওয়াগনার প্রধান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

এফএনএস বিদেশ : রাশিয়ার ভারাটে সেনা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, রুশ সেনা বাখমুত ছেড়ে পালিয়েছে। বাখমুতে অভিযানের নেতৃত্ব দেওয়া ওয়াগনার বাহিনীর প্রিগোজিন বলেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাহিনী শহরের এক প্রান্ত থেকে পালিয়েছে। ফলে সেদিকটা অরক্ষিত হয়ে গেছে।’ প্রিগোজিনকে পুতিনের শেফ বলা হয়, কারণ তিনি আগে ক্রেমলিনের ক্যাটারিং কন্ট্রাক্ট পেয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধ করার চেয়ে চ্যাঁচামেচি বেশি করছে।’ রাশিয়ার সেনা এমন গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে কেন পালাল, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন প্রিগোজিন। তিনি বলেন, ‘রাশিয়ার কমান্ডাররা বোকার মতো নির্দেশ দিচ্ছে। তাদের এসব নির্দেশের জন্যই সেনারা পালিয়েছে। বোকার মতো নির্দেশের জন্য সেনা মারা যাবে, তা হয় না।’ বাখমুত দখলের জন্য ভাগনারের ওপরই নির্ভর করছে রাশিয়া। তারাই সেখানে রুশ আক্রমণের পুরোভাগে আছে। গত কয়েক মাস ধরে লড়াই করেও বাখমুতে ইউক্রেনের সেনাদেরকে পুরোপুরি সরানো যায়নি। কিছুদিন আগে ওয়াগনার জানিয়েছিলেন, তাদের অস্ত্র ও গোলাবারুদ না দিলে তারা বাখমুত ছেড়ে চলে আসবেন। তারপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার কথা জানায়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রাশিয়া ৯ মে বিজয় দিবসের আগে বাখমুত অধিকার করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com