সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ২ বন্ধু নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

এফএনএস: বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার চেয়াম্যানবাড়ী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই উপজেলার কাকডাংগা গ্রামের মহর আলী সরদারের ছেলে সাদিক সরদার (২৫) ও একই গ্রামের আজাহার সরদারের ছেলে সাকিব সরদার (২৩)। জানা গেছে, তারা মোটরসাইকেলযোগে ফকিরহাট উপজেলা সদর থেকে ফলতিতা যাচ্ছিলেন। চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট থানার ওসি মো. আলিমুজ্জান বলেন, নিহতদের লাশ ঘটনাস্থল থেকে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি শনাক্তে এরইমেধ্যে পুলিশ কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com