বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাগেরহাটে দেয়াল ধসে শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: বাগেরহাটের শরণখোলায় দেওয়াল ধসে লিজা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। লিজা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাপা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের মিলন খানের মেয়ে লিজা। তার দাদির সঙ্গে কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। এ বিষয়ে দেলোয়ার হাওলাদার জানান, সকালে তার নাতনি (লিজা) বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এক ফাঁকে সে বাড়ির নির্মাণাধীন ভবনের দেওয়াল বেয়ে ওপরে উঠতে যায়। এ সময় দেওয়াল ধসে তার মাথায় পড়ে। অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাদিয়া নওরিন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, শিশুর লাশ পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com