সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাগেরহাটে নদীর পাড় থেকে মৃত নবজাতক উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

এফএনএস: বাগেরহাটের মোংলায় নদীর পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। নবজাতকটি একটি ছেলে শিশু। তার একটি হাত ভাঙা রয়েছে। গতকাল শনিবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পৌর শহরের ১ নম্বর জেটি ও মামার ঘাটের মাঝামাঝি স্থানে মোংলা নদীর পাড়ে পলিথিনের ব্যাগে এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। মরদেহের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে জানিয়ে ওসি মনিরুল ইসলাম বলেন, কে বা কারা এটি ফেলে রেখে গেছেন তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com