শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাগেরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস: বাগেরহাটের শরণখোলা উপজেলায় মারিয়া আক্তার নামে ছয় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মারিয়া ওই গ্রামের মনির হাওলাদারের মেয়ে। শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারিয়া আক্তার নামে ছয় বছরের এক শিশু গতকাল শনিবার দুপুরে তাদের বাড়ির পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পুকুর তল­াশি করে তাকে উদ্ধার করার পর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com