বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাগেরহাটে ভটভটি উল্টে নিহত ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বাগেরহাটের মোংলায় ধান কেটে বাড়ি ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে একজনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। গত বুধবার দিনগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভটভটি চালক দিদার মোল্লা (২৫) ও রোকন উদ্দিন খোকন (৬০)। নিহত ভটভটি চালক দিদারের বাড়ি খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায়। আর রোকন উদ্দিন খোকনের বাড়ি মোংলার সোনাইলতলায়। নিহত ও আহতদের পরিবার জানায়, খুলনার লাউডোব থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় পেঁৗছালে রাস্তার ওপরের পাথরের স্তূপে উঠে গেলে ভটভটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান দিদার মোল্লা। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রোকন উদ্দিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আইয়ুব সরদার ও মিলন মল্লিক বলেন, নিহতরা ধান কাটা শ্রমিক। তারা সবাই মিলে খুলনার দাকোপের লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। পারিশ্রমিক বাবদ ৭১ বস্তা (৭০/৮০ মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে ওই ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। মোংলা থানা ওসি মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। আর থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com