মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা ভাগ্নেসহ ৩ জনের মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ মার্চ, ২০২২

এফএনএস: বাগেরহাটের মোংলায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেল ধাক্কা খেয়ে মামা ভাগ্নেসহ তিন আরোহীর প্রাণ গেছে। উপজেলার মৌখালী এলাকায় গত বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাটের অতিরিক্তি পুলিশ (মোংলা ও রামপাল সার্কেল) মো. আসিফ ইকবাল জানান। নিহতরা হলেন- মোংলা পৌরসভার মোর্শেদ সড়কের জাহাঙ্গীর ফকির ছেলে বায়জিদ (২৫), তার বোনের ছেলে সাকিব (২০) ও দোকান কর্মচারী জাকারিয়া (২২)। স্থানীয়দের বরাতে অতিরিক্তি পুলিশ সুপার বলেন, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ’র মাজারে মেলা দেখে ওই তিনজন মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেলে তিন আরোহী ছিটকে পড়ে যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকেই মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে মোংলা থানায় রাখা হয়েছে বলে জনান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com