মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাগেরহাটে সিগারেটের আগুনে পুড়েছে দোকান-গোডাউন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: বাগেরহাটের মোংলা উপজেলায় সিগারেটের আগুনে তিনটি দোকান-গোডাউন পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকান্ড ঘটে। ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারে সকাল অগ্নিকান্ড ঘটে। ফায়ার সার্ভিসের ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে একটি মুদি দোকানের গোডাউন, মুদি দোকানের আংশিক, একটি তুলার গোডাউন ও একটি গো-খাদ্যের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকদের। ক্ষতিগ্রস্ত দোকানি মো. ই¯্রাফিল বলেন, ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে দোকান দিয়েছি। সব পুড়ে শেষ হয়ে গেছে। একদিকে পুড়েছে, অন্যদিকে আগুন নিভানোর পানিতে ভিজে বাকী সবই নষ্ট হয়ে গেছে। মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডার মো. মজিবর রহমান বলেন, প্রাথমিক তদন্তে ধারা করা হচ্ছে কারও ফেলা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ড ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com