বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাগেরহাটে স্কুল ছাত্রের আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

এফএনএস: বাগেরহাটের কচুয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সুলপ্ত মজুমদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গত রোববার রাতে উপজেলার আন্ধারমানিক গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। সুলপ্ত ওই গ্রামের সুজিত মজুমদারের ছেলে। সে ছোট আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, ঠিকমত পড়াশোনা না করায় গত রোববার বিকেলে সুলপ্তকে শাসন করেন তার বাবা-মা। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজা-খুঁজির একপর্যায়ে কাঠের ঘরের দোতলায় আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায় তাকে। এ সময় দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com