মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাগেরহাট কারাগার থেকে ৬৪ ভারতীয় জেলের মুক্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

এফএনএস: বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে বাগেরহাট কারাগারে থাকা ৬৪ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট কারাগার থেকে মুক্তি পাওয়া এসব জেলেদের বিশেষ নিরাপত্তায় কোস্টগার্ডের বাসে করে মোংলায় নেওয়া হয়েছে। এ সময় কারাগারের সামনে উপস্থিত থাকা ভারত থেকে আসা এসব জেলেদের স্বজনরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। জানা গেছে, আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের বৈঠকের পর তাদের ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে। বাগেরহাটের জেল সুপার শংকর কুমার মজুমদার জানান, গত বছরের ১৮ অক্টোবর ৪৮ জন ও ২১ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আদালতে নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হলো। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন মুশফিক—উস সালেহীন জানান, বাগেরহাট কারাগার থেকে মুক্তি পাওয়া জেলেদের বিশেষ নিরাপত্তায় মোংলায় নেওয়া হয়েছে। আগামী ৫ জানুয়ারি বাংলাদেশ ও ভারতীয় ভারতীয় জলসীমায় দুই দেশের কোস্টগার্ডের বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com