মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাবা হলেন ‘হ্যারি পটার’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

এফএনএস বিনোদন: ‘হ্যারি পটার’ খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ বাবা হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকা এরিন ডার্ক ও তার জীবনে এসেছে এই সন্তান। ড্যানিয়েল র‌্যাডক্লিফ যে বাবা হতে যাচ্ছেন সে খবর আগেই জানা গিয়েছিল। স¤প্রতি তাকে নিউইয়র্কের রাস্তায় সন্তানসহ প্রেমিকাকে দেখা গেছে। এক দশকেরও বেশি সময় ধরে প্রেমিকা এরিন ডার্কের সঙ্গে সম্পর্কে রয়েছেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ। ২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। সেই ছবির সেটেই তাদের প্রেম হয়। নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন তারা।‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে সিনেপ্রেমীদের কাছে ব্যাপক পরিচিত মুখ ড্যানিয়েল। এ ছাড়া ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক।
প্রসঙ্গত, হ্যারি পটার কিন্তু সাধারণ মানুষের কাছে হ্যারি পটার নামেই খ্যাত। একটা সময় এই চরিত্র আর তিনি যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন। বিশাল খ্যাতি অর্জন করেছিলেন তিনি। অন্যদিকে এরিন অতটা খ্যাতি সম্পন্ন না হলেও হলিউডে তিনিও তার নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। তাকে গুড গার্লস রিভল্ট, মুনশাইন, ইত্যাদি প্রজেক্টে দেখা গিয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com