শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বার্সাকে বিধ্বস্ত করে ফাইনালে রিয়াল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: টানা তিন এলক্লাসিকোতে বার্সার কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সার কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে লস বøাঙ্কোসরা। গত বুধবার ক্যাম্প ন্যুতে বিরতির ঠিক আগে ভিনিসিয়ার জুনিয়রের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। রদ্রিগোর অ্যাসিস্টে ভিনির নেওয়া শট লাইনের উপর থেকে ক্লিয়ার করার আপ্রাণ চেষ্টা করেছেন জুলেস কুন্ডে। কিন্তু ততক্ষণে বল গোললাইন ক্রস করে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে লুকা মড্রিচের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। এই গোলের পরপরই বার্সেলোনা ভেঙ্গে পড়ে। ম্যাচের ৫৮ মিনিটে ডি বক্সের ভেতর ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় মাদ্রিদ। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন বেনজেমা। এরপর ভিনিসিয়াসের পাসে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ৮০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগামী ৬ মে কোপা ডেল রে’র ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com