মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

খুলনা বিভাগের ১০ জেলায় গত অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই তিন মাসে একশত ৪৬টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারশত একটি উঠান বৈঠকের মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে খুলনা বিভাগীয় কমিটির সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরের খুলনাস্থ উপপরিচালকের কার্যালয়ের পক্ষ থেকে এসকল তথ্য জানানো হয়। সভাটি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, এপিএমবি, শিক্ষা ও আইসিটি) ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে তাঁর অফিসকক্ষে সোমবার সকালে অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীরা জানান, বাল্যবিবাহের নেতিবাচক বিষয়গুলো সাধারণ মানুষকে জানাতে মসজিদের ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এবিষয়ক মোটিভেশনাল কর্মসূচির আয়োজন করা যেতে পারে। বাল্যবিবাহ রোধে বিবাহ নিবন্ধক বা কাজী এবং আইনজীবীদেরও ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ রয়েছে। সভায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুসাইন খাঁন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক হাসনা হেনাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com