মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাহরাইনে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

এফএনএস স্পোর্টস: প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল তানভীর হোসেনরা। জিতল টানা দুই সেটে। তবে চতুর্থ সেটে লড়াই করে তারা হেরে গেলে ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখানে দাপুটে জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠল বাংলাদেশ। বাহরাইনের রিফ্ফাতে শুক্রবার এশিয়ান মেন’স অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপের ক্লাসিফিকেশন রাউন্ডে কাতারকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ। এদিন প্রথম সেট বাংলাদেশ হেরে যায় ২০-২৫ পয়েন্টে। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তন আলি পোর আরোজির দলের। দ্বিতীয় সেট ২৫-১৯ ও তৃতীয় সেট ২৫-১৮ পয়েন্টে জেতে যুবারা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কাতার চতুর্থ সেট জিতে ২৫-২৩ পয়েন্টে। পঞ্চম সেটে অবশ্য বাংলাদেশের কাছে পাত্তা পায়নি কাতার। ১৫-৯ পয়েন্টে শেষ সেট জিতে শেষ আটে ওঠে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com