মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ উপলক্ষে র‌্যালী ও পথ সভার আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে আশাশুনি ব্রাক অফিসের সামনে থেকে র্যালী আশাশুনি টু শ্রীউলা সড়কের বেশ কিছু অংশ প্রদক্ষিন শেষে দুর্গাপুর বালির মাঠে পথ সভায় মিলিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউর হুদা তুহিন এর সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল আহসান, যুগ্ম আহ্বায়ক তুহিন উল­াহ তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com