শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

এফএনএস: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক ও প্রবীণ আইনজীবী সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন (৮৫)। অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে একটা হাসপাতালে দুপুর পৌনে ১টায় তার মৃত্যু হয়। স্ত্রী, ছেলে ব্যারিস্টার জিয়াউল হাসানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান। এর আগে গত জুন মাস থেকে সাবেক এ বিচারপতি রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১২ সালে তিনি বিচারপতি থেকে অবসরে যান। গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com