সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা ৩৩ বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মালামাল জব্দ করেছে। শনিবার পদ্মশাখরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে উক্ত ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির দায়িত্বাধীন দক্ষিণ হাড়দ্দহা নামক স্থান দিয়ে চোরাচালানী মালামাল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আসবে এমন সংবাদ প্রাপ্তির পর পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১ হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দক্ষিণ হাড়দ্দহা নামক স্থানে চোরাচালানী অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেয়ে মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশী করে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com