সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা ছত্রভঙ্গ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত ৭ জন ঢামেকে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

এফএনএস: ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। এসময় ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত হয়েছেন বিডিআরের অন্তত সাত সদস্য। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন, ইসমাইল হোসেন (৫৯), কামরুল ইসলাম (৫০), মাহফুজুর রহমান (৫০), রতন কুমার দেব (৫৮), মোতালেব হোসেন (৬৪), মো. কামরুজ্জামান (৪২) ও মোহাম্মদ সরোয়ার (৪৮)। গতকাল সোমবার দুপুর সোয়া ২টার দিকে মিছিলটি সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষা ভবন মোড়ে পুলিশ বাধা দেয়। এসময় মিছিলকারীরা ব্যারিকেট ভেঙে এগোতে গেলে পুলিশ লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। পরে আহতদের উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিডিআরের চাকরিচ্যুত সুবেদার ও লক্ষ্মীপুর সদর থানার বাসিন্দা আহত ইসমাইল হোসেন বলেন, আমরা চাকরিতে পুনর্বহালের দাবিতে শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলাম। শিক্ষা ভবন মোড়ে পুলিশ আমাদের বাধা দেয়। পরে ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে অনেকে আহত হয়েছি। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষা ভবনের সামনে থেকে আহত অবস্থায় নিয়ে আসা বিডিআরের চাকরিচ্যুত সাত সদস্যকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com