সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো, আওতাধীন সম্মানিত সকল বিদ্যুৎ গ্রাহকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের পল্লী বিদ্যুৎ সমিতির চাহিদা অনুযায়ী রক্ষণাবেক্ষন ও মেরামত কাজের জন্য ৩৩ কেভি বাসবার বন্ধ থাকবে বিধায় আজ শনিবার সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ বন্ধের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। উল্লেখ্য, কাজ সমাপন্তে নির্ধারিত সময়ের আগে বা পরে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।-প্রেস বিজ্ঞপ্তি