সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

খুলনা বিভাগের সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের নিবাসী শিশুদের নিয়ে দুই দিনব্যাপী বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, সমাজসেবা দপ্তর সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে নিয়ে সামনে এগুতে হবে। তিনি বলেন, মেধা ও মননের বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষর্থীরা তাদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ নিজামুল হক মোল্যা। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানভিত্তিক শিশুরা শারীরিক কসরৎ ও নৈপুণ্য প্রদর্শন করে। বিভাগীয় সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন। -তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com