মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিমানের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস: ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর মহাপরিচালকের কাছে গোপন খবর আসে যে সংযুক্ত আরব আমিরাত এর আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নং বিজি-১২৮ (আকাশবীণা) বিমানটিতে অবৈধভাবে চোরাচালানকৃত স্বর্ণ বহন করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর যুগ্ম মহাপরিচালক আরেফিন খানের দিকনির্দেশনায় উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ১০ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে কাস্টমস গোয়েন্দা টিম প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিমানের ভেতরে প্রবেশ করে এবং প্রাপ্ত তথ্যানুযায়ী বিমানের টয়লেট থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪০টি স্বর্ণের উদ্ধার করে যার মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। এই বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এর বিধান অনুযায়ী বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com