মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ^কাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

এফএনএস স্পোর্টস: ২০২২ সালের নারীদের ওয়ানডে বিশ^কাপে র‌্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি খেলেছিল বাংলাদেশ। তবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ^কাপে সরাসরি খেলার টিকিট কাটতে পারেনি টাইগ্রেসরা। তাই বিশ^কাপের টিকিট পেতে পাড়ি দিতে হবে বাছাই পর্ব। ভারতীয় মাটিতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ^কাপে অংশ নিতে ৮টি দল অংশ নিবে। এর মধ্যে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সরাসরি জায়গা করে নিয়েছে। বাকি দুটি দল আসবে বাছাই পর্ব থেকে। সেখানে ৬টি দল অংশ নেবে, যার মধ্যে থাকবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। বাছাইপর্বে সব দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার সুযোগ পাবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলে। বাংলাদেশকে এই বাছাই পর্বে ৫টি ম্যাচ খেলতে হবে। এই ম্যাচগুলোতে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ হতে পারে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। এছাড়াও আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের বিপক্ষে সতর্ক থাকতে হবে টাইগ্রেসদের। প্রসঙ্গত, বাংলাদেশ যদি তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতো তাহলে সরাসরি বিশ^কাপে খেলার সুযোগ পেত। কিন্তু শেষ ওয়ানডেতে ক্যারিয়াবিয়ানদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com