বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে সুস্থ হয়ে ওঠা মহারাজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস স্পোর্টস: ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠায় দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন স্পিনার কেশব মহারাজ। ঘোষিত ১৫ সদস্যের দলে ৮ জন এবারই প্রথম বিশ্বকাপে খেলবেন। গেল মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন মহারাজ। এ বছর আর তিনি মাঠে ফিরতে পারবেন না বলেই ধারনা করা হয়েছিল। কিন্তু গত রোববার ডারবানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামেন মহারাজ। এজন্য বিশ^কাপের জন্যও তাকে ফিট ঘোষনা করা হয়। মহারাজের সাথে দক্ষিণ আফ্রিকার বিশ^কাপ দলে স্পিনার হিসেবে আরও আছেন তাবরাইজ শামসিও। অকেশনাল স্পিনার হিসেবে আছেন তেম্বা বাভুমা ও আইডেন মার্করাম। ব্যাটিং বিভাগে আছেন অধিনায়ক বাভুমা, মার্করাম, কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডার ডুসেন, হেনরিচ ক্লাসেন ও ডেভিড মিলার। বিশ^কাপের পরই ওয়ানডে থেকে অবসর নিবেন ডি কক। পেস বোলিংয়ে অভিজ্ঞ কাগিসো রাবাদা, এনরিচ নর্টি ও লুঙ্গি এনগিডির সাথে থাকছেন মার্কো জানসেন, সিসান্দা মাগালা ও জেরাল্ড কোয়েটজি। দক্ষিণ আফ্রিকার হয়ে এবারই প্রথম বিশ^কাপ খেলবেন- বাভুমা, মহারাজ, শামসি, মার্করাম, নর্টি, জানসেন, মাগালা এবং হেনড্রিক্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের ১৮ সদস্যের দল থেকে বিশ^কাপে সুযোগ হয়নি ডেওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস ও ওয়েন পারনেলের। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল থেকেও তাদের ছেড়ে দেয়া হয়েছে। কাঁধের ইনজুরির কারণে ছিটকে গেছেন পারনেল। আগামী ৫ অক্টোবর হতে শুরু হবে বিশ^কাপ। ৭ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দক্ষিণ আফ্রিকা। বিশ^কাপের জন্য দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিচ নর্টি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও রাসি ভ্যান ডার ডুসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com