বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রোনালদোর সতীর্থ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: কাতার বিশ্বকাপের সময় যতই গড়াচ্ছে, ততই যেন বাড়ছে চোটের আক্রমণ। স¤প্রতি চোটের কারণে বাইরে চলে গেছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। এবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচ থেকে নিশ্চিতভাবেই ছিটকে গেলেন পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো পেরেইরা। কবে তিনি ফিরতে পারবেন- সে সম্পর্কে কিছু বলা হয়নি। গতকাল রোববার পর্তুগাল দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত শনিবার অনুশীলনে পাঁজরের তিনটি হাড় ভেঙেছে পেরেইরার। এদিকে পর্তুগিজ সংবাদমাধ্যম দাবি করেছে, গ্র“প পর্বে আর খেলতে পারবেন না পেরেইরা। পর্তুগাল যদি নক-আউট পর্বে যেতে পারে, সেখানেও ৩১ বছর বয়সী এই ফুটবলারের খেলা নিশ্চিত নয়। আজ সোমবার উরুগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। ‘এইচ’ গ্র“পের দলটি নিজেদের প্রথম ম্যাচে ৩-২ গোলে হারায় ঘানাকে। ওই ম্যাচে শুরুর একাদশে ছিলেন পেরেইরা। গ্র“পের শেষ ম্যাচে আগামী ২ ডিসেম্বর পর্তুগালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। তার আগে পেরেইরাকে হারানো পর্তুগালের জন্য বড় ধাক্কাই বটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com