সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্বকাপ বাছাই পর্বের আগে আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলংকা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: আগামী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আগে ঘরের মাঠে আফগানিস্তানের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) ঘোষিত সূচি অনুযায়ী ২ থেকে ৭ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ২ জুন। বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে- ৪ ও ৭ জুন। সিরিজের সবগুলো ম্যাচই হবে হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২০২০ সালের ফেব্রæয়ারির পর এই ভেন্যুতে আর কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। গেল বছরের নভেম্বরে সর্বপ্রথম ও সর্বশেষ দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছিলো শ্রীলংকা ও আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিলো। প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৬০ রানে হারিয়ে সিরিজ শুরু করেছিলো আফগানিস্তান। বৃষ্টিতে ভেস্তে যায় দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ৪ উইকেটে জিতে সিরিজ হার এড়ায় শ্রীলংকা। আগামী ওয়ানডে বিশ^কাপে আফগানিস্তান সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও ব্যর্থ হয়েছে শ্রীলংকা। এজন্য ১৮ জুন থেকে জিম্বাবুয়ের মাটিতে শুরু হওয়া বিশ^কাপ বাছাই পর্বে খেলতে হবে শ্রীলংকাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com