মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

আন্তর্জাতিক বিশ্বে বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনীতির গুনাগুন বিশেষ ভাবে প্রচার পাচ্ছে। একদা গরীব দেশটির বর্তমান অর্থনৈতিক পরিবেশ পরিস্থিতি বিশ্বের যে কোন উন্নত ও আধুনিক দেশকে টপকিয়ে গেছে। দৃশ্যতঃ আমাদের দেশ দিনে দিনে অর্থনীতিতে অভাবনীয় সাফল্যের বরপুত্রে পরিনত হয়েছে। যতই দিন যাচ্ছে ততোই আমাদের দেশের অর্থনীতির শাখা প্রশাখা আলোকিত হচ্ছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিমধ্যে বলতে চলেছে যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হচ্ছে। ইতিপুর্বে অর্থাৎ কয়েক বছর আগেও আমাদের দেশের অভ্যন্তরীন উন্নয়ন, অবকাঠামোগত উন্নতির বিষয়টি নির্ভর করতো বৈদেশিক ঋনের উপর, কিন্তু বাস্তবতা হলো আমাদের অভ্যন্তরীন উন্নয়ন ও চাহিদা পরনির্ভরশীল নয়, বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। নিকট অতীতের সামগ্রীক বিষয়াবলীতে যে বিষয়টি বিশেষ ভাবে আলোচিত তা হলো বাংলাদেশের মর্যাদা সক্ষমতা আর সম্মানের প্রতিক হিসেবে বিশ্ববাসিকে জানান দিচ্ছে পদ্মা সেতু সে তো বাংলাদেশ নিজে নিজের অর্থে নির্মান করেছে। আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির বিশেষ ধাপ হিসেবে বিবেচিত বৈদেশিক মুদ্রা আর বৈদেশিক মুদ্রা উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচিত চিহিৃত রপ্তানী পরবর্তি উপার্জিত অর্থ। বাংলাদেশ এগিয়ে চলেছে। বিশ্বের দেশে দেশে লাল সবুজের দেশটি সত্যিকার অর্থে অর্থনীতিতে এগিয়ে চলা দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। যতই দিন যাচ্ছে ততোই আমাদের দেশের অর্থনীতির চাকা অতি দ্রুততার সাথে ঘুরছে তো ঘুরছেই। দেশের শিল্প এবং কৃষি পণ্য সামগ্রী বিশ্ব বাজারে বিশেষ সুনাম ও সুখ্যাতির দ্বার পৌছেছে। আমাদের অর্থনীতির সুবাতাস দিনে দিনে যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তা যদি অব্যহত থাকে তাহলে আগামী দিন গুলোতে দেশের অর্থনীতি অনেক অনেক সুসংহত ও উচ্চতায় পৌছাবে বলে অর্থনীতির সাথে সংশ্লিষ্টদের অভিমত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com