মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিশ্ব জুড়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হচ্ছে: ওবামা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

এফএনএস বিদেশ: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্ব জুড়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্রমেই দুর্বল হচ্ছে। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে এখনো আইনের শাসন আছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় পশ্চিমা বিশ্ব যে প্রচেষ্টা চালাচ্ছে, তা দীর্ঘমেয়াদে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। ওবামা বলেন, কিছু নিদর্শন থেকে বোঝা যাচ্ছে যে, গণতান্ত্রিক নীতিগুলোর ক্ষয় হচ্ছে। তিনি সতর্ক করেন যে, বিশ্বে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দেখা দিতে পারে। যদিও ওবামা বিশ্বাস করেন, লড়াই অব্যাহত রাখলে গণতন্ত্রের বিজয় হতে পারে। ‘গণতন্ত্রের বিজয় হবে?’ শীর্ষক সাক্ষাৎকারে বৃহস্পতিবার ওবামা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হচ্ছে। তাই আমাদের এগুলোর সংস্কার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com