বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুরের হোগলায় ৪ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ কালিগঞ্জের বিষ্ণুপুরের হোগলা এ্যলিভেন ক্লাবের উদ্যোগে চার দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বিষ্ণুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আ’লীগের নেতা শেখ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারজানা পারভীন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বিশ্বজিৎ সরদার, মামুন অর রশিদ মিন্টু, মাহমুদুন্নবী মেঝ, মাহবুবর রহমান খাঁন, আমজেদ হোসেন, সাহাদাত মোড়ল, প্রমুখ। উক্ত খেলার আলাউদ্দিন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মোশাররফ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ একই মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে হাঁড়ি ভাঙ্গা, কলাগাছে উঠা ও শ্লো সাইকেল রেস প্রতিযোগীতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com