সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাটা শ্রমিকের করুণ মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৪০) নামে এক ভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাগেছে, বিদ্যুৎপৃষ্টের ঘটনাটি বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে রাঙ্গামাটি জেলার এম আর সি ইট ভাটায় ঘটেছে। নিহত ভাটা শ্রমিক শহিদুল ইসলাম কালিগঞ্জ উপজেলার নীলকন্ঠপুর গ্রামের শামসুর মোড়লের ছেলে।পরিবারের সদস্যরা জানান, ইট ভাটায় আর্তিং তারের সাথে বিদ্যুতের তার লেগে যায়। এসময় কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তার সহকর্মী শ্রমিকেরা সেখান থেকে তাকে বাড়ী নিয়ে আসে। শহিদুলের মৃত্যুতে মৃত্যুতে পরিবারসহ আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com