বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুর অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর পুড়ে ভস্মীভূত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

বিষ্ণুপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুর অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর সহ সর্বস্ব পুড়ে ভস্মীভূত হয়েছে। ঘটনাটি গতকাল সকাল সাড়ে ৭টায় বিষ্ণুপুর ইউনিয়নের দিনমজুর আজিবার রহমান গাজীর বাড়িতে ঘটে। সে দক্ষিণ বন্দকাটি গ্রামের হাফেজ গাজীর ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কালিগঞ্জ ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানাগেছে, সকাল সাড়ে ৭ টায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে রান্নাঘর, কাঠঘর ও বসতঘরসহ সর্বস্ব পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। এসময়ে ঘরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজ পত্র সহ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে অবহিত করলে দ্রুত ফায়ার সার্ভিস দমকলকর্মী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এব্যাপারে কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন কর্মকর্তা বিল্লাল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন স্টেশন থেকে প্রায় ১৫ কিলোমিটার দুরের ঘটনা, সংবাদ পেয়ে দ্রুত পৌছে যাওয়ার পূর্বে একটি বাড়ি পুড়ে যায়। তবে আশেপাশের বাড়িঘরগুলো রক্ষা করা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com