বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুর চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

শাহাদাত হোসেন ও আলমগীর হোসেন (বিষ্ণুপুর) থেকেঃ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর বন্ধু মহল ক্লাবের আয়োজনে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকালে বিষ্ণুপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্বাগতিক জয়পত্রকাটি নিতাই ফুটবল একাদশ ও মৌতলা রেডসান একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। টানটান উত্তেজনা পূর্ণ খেলা নির্ধারিত সময়ে ২-২গোলে ড্র হয়। খেলাটি ট্রাইব্রেকারে গড়ায় ট্রাইব্রেকারে ৩ -২ গোলে হারিয়ে বিষ্ণুপুর জয়পত্রকাটি নিতাই ফুটবল একাদশ জয়লাভ করে। উক্ত খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন (ইউপি) সদস্য পীযুষ কান্তি রায়। রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন বিষ্ণুপুর বন্ধু মহল ক্লাবের সভাপতি রমেশ সরদার। সমগ্র খেলাটি পরিচালনা করেন রেফারি তাপস সরকার। সহকারি ছিলেন রাশেদুজ্জামান ও রুবেল। মনোমুগ্ধকর এ খেলায় ধারাভাষ্য ছিলেন বন্ধু মহল ক্লাবের উপদেষ্টা বিশ্বজিৎ সরদার, ও গ্রাম্য ডাঃ শফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com