বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুর বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ মে, ২০২৪

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের হোগলা একতা তরুণ সংঘের উদ্যোগে ৯ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০মে বাদ আসর থেকে হোগলা মাঠ চত্বরে, হযরত মাওঃ আবু সাঈদ নেছারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে কুরআন হাদীসের আলোকে বক্তব্য রাখেন হযরত মাওঃ সিয়াম মনোয়ার। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও ইসলামী সংগীত শিল্পী হযরত মাওঃ মোঃ রবিউল ইসলাম, তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওঃ আল-আমিন হুসাইন, মাওঃ শেকের আলী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেহেদী হাসান সুমন, ভাইস চেয়ারম্যান ইকবাল আলম বাবলু, বিষ্ণুপুর ইউপি”র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল্লাহ, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মেহেদী হাসান বাবু, সাবেক ইউপি সদস্য শেখ সিদ্দিকুর রহমান, আঃ বারী মোল্লা, মোশাররফ হোসেন, সহ বিভিন্ন এলাকা থেকে আসা মাহফিল প্রেমী মুসুল্লি ও হোগলা তরুণ সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com