মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বিষ্ণুপুর মিষ্টি কুমড়া চাষে ভাগ্য খুলেছে ইদ্রিস গাজীর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

আলমগীর হোসেন, বিষ্ণুপুর থেকে: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা বিলে মৎস্য ঘেরের ভেড়িতে মিষ্টি কুমড়া চাষ করে ভাগ্য খুলেছে ইদ্রিস গাজীর। ৪/৬ কেজি ওজনের মিষ্টি কুমড়া এখন বাজারে ব্যাপক চাহিদা থাকায় চলতি মৌসুমে তার লাভ ছাড়িয়েছে লক্ষাধিক টাকা। তার সাফল্য সাড়া ফেলেছে এলাকার অন্য কৃষকদের মাঝেও। গতকাল মঙ্গলবার বিকেলে ইদ্রিস গাজীর মিষ্টি কুমড়ার মাঠ সরেজমিনে পরিদর্শন করেন বিষ্ণুপুর উপ-সহকারী কৃষি অফিসার মাহফুজুর রহমান, তিনি বলেন কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, সরাসরি সবজির মাঠে যেয়ে কৃষকদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকি। পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন পারুলগাছা ৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মৃনাল কুমার মন্ডল, স্থানীয় ইউপি সদস্য আফসার উদ্দিন, ইউনিয়ন লিড ফার্মার আশেক ইকবল পাপ্পী, আখরুজ্জামান, মারুফ হোসেন প্রমুখ। এদিকে চলতি বছরে মৎস্য ঘরের জমির ভেড়িতে ২৩০ টি গর্ত খুড়ে মিষ্টি কুমড়ার বীজ রোপন করেন। কুমড়া চাষে তাহার ব্যয় হয়েছে প্রায় ৩০, হাজার টাকা। আর মিষ্টি কুমড়া বিক্রি করে ভালো লাভের আশা করছেন ইদ্রিস গাজী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com