মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামের ১২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

কপিলমুনি প্রতিনিধি \ পাইকগাছা উপজেলার কপিলমুনি মুক্তিযুদ্ধের মহানায়ক বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ১২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন কপিলমুনি বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ। বুধবার সকাল ৭ টায় তালা উপজেলার কানাইদিয়া কৃষ্ণকাটি গ্রামে তার সমাহিত কবর স্থানে গিয়ে শ্রাদ্ধাঞ্জলী ও কবর জিয়ারত করেন তারা। এসময় বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম স্মরণে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত সভা কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদীপ কান্তি মন্ডলেরর সভাপত্বিতে ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কপিলমুনি বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবর রহমান, অধ্যাপক রেজাউল করিম খোকন, মীর জিল্লুর রহমান, সাংবাদিক হেদায়েত আলী টুকু, জগদীশ দে, হিমাদ্রী শেখর দে, বাবুলাল হালদার, কৃষ্ণেন্দু দত্ত, জয়ন্ত কুমার পাল, শংকর দে, নারায়ণ দাশ, শ্যামল আঢ্য, আনন্দ অধিকারী, উত্তম দত্ত, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, কৃষ্ণপদ সাধু, প্রভাষক দিবাকর হালদার, পার্থ হালদার ও রবিউল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, কপিলমুনি চলার সাথী সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com