সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টারের স্মরন ও দোয়া অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

দেবহাটা অফিস \ মুক্তিযুদ্ধের বীর সেনানী নয় নং সেক্টরে প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার, বাম রাজনীতির পুরোধা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাষ্টারের ত্রিশতম মৃত্য বার্ষিকী পালিত হয়েছে। ক্যাপ্টেন শাহজাহান মাস্টার স্মৃতি সংরক্ষন পরিষদ আয়োজিত পারুলিয়া মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে দিনটি পালিত হয়। মরহুমের সহযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, মিডিয়াকর্মি সহ সর্বস্তরের লোকজন উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৭১ সালের রনাঙ্গনের যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাষ্টার দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা জাসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মরহুমের স্নেহ ধন্য প্রাক্তন মেম্বর আঃ কাদেরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব, মরহুতের পুত্র বেতার প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, আঃ রহমান, আঃ গফফার, আব্দুস সবুর, রশিদুল আলম প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com