বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি ॥ আশাশুনির শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের মৃতঃ আব্দুল গফুর সরদারের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ(৭৬) বুধবার রাত (আনুঃ) ৩টার সময় তার নিজ বাড়ী গাজীপুর গ্রামে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি- স্ত্রী,২পুত্র ও ২কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশ হারালো জাতির শ্রেষ্ঠ এক বীর সন্তানকে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মত দেখার ও বিদায় জানাতে ১৯৭১ রের রণাঙ্গনের সহযোদ্ধারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার জানাযায় উপস্থিত হন। বৃহস্পতিবার যোহর নামাজ শেষে মহিষকুড় বিজিএম ফুটবল মাঠে যথাযথ কর্তৃপক্ষের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের চাচাত ভাই মাওঃ রায়হান মোস্তফা। জনাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com