রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ করলেন অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সরোয়ার হোসেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সরোয়ার হোসেন। তিনি শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ উদ্ভোধন করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাঃ আবুল কালাম বাবলা। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোস্তফা কামাল লস্কর এর আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবার ও সকল শিক্ষার্থী মাঝে নতুন স্কুল ড্রেস বিতরন করা হয়। শিক্ষার্থীরা স্কুল ড্রেস পেয়ে আনন্দে মেতে ওঠেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com