আশাশুনি প্রতিনিধি \ আশাশুনির বুধহাটায় ছাদ ঢালাই কাজের সময় বিদ্যুৎ স্পৃষ্টে রাজ মিস্ত্রীর দুই সহকারী আহত হয়েছে। আহত শান্টু (৩৫) কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে বুধহাটা গ্রামের ফজলুর রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বুধহাটা গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর ছেলে ফজলুর রহমানের ঘরের সাদ ঢালাইয়ের কাজ চলছিল। সকাল থেকে কাজ করছিলেন রাজ মিস্ত্রী আয়ুব আলীর নেতৃত্বে ২ জন মিস্ত্রী, ২ জন জোগাড়ে ও মিক্সার মেশিনের শ্রমিকরা। ছাদের উপর দিয়ে ৪৪০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন ৩ তারের লাইন চলে গেছে। দুপুর ১২ টার দিকে শেষ কড়াই মিক্সার ছাদে ফেলানোর সময় জোগাড়ে শ্বেতপুর গ্ৰামের শান্টু ও মিক্সার শ্রমিক দুজনে কড়াই ধরে উঠাতে গিয়ে বিদ্যুতের তার স্পর্শ করে। বিদ্যুতায়িত হয়ে তারা ছাদের উপর ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় শান্টুকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়। সে এখন সুস্থ আছে বলে জানাগেছে। মিক্সার মেশিন শ্রমিক স্থানীয় চিকিৎসায় সুস্থ হয়। বিদ্যুতের তারে কভার থাকলেও লিকেজের কারণে বিদ্যুতায়িত হয়েছে বলে রাজমিস্ত্রী আয়ুব হোসেন ধারনা করছেন। এব্যাপারে বুধহাটা বিদ্যুৎ অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার লোকমান হোসেন জানান, তাদের কাছে কেউ কোন খবর দেয়নি।