মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটার বেউলা মোড়লপাড়া রাস্তার বেহাল দশা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

ইয়াছিন আরাফাত \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড (বেউলা) মোড়লপাড়ার রাস্তার দুরাবস্থায় গ্রামবাসী চরম বিপাকে রয়েছে। মাটির রাস্তাটি দীর্ঘদিন সংস্কার, ইটের সোলিং বা পাকা করণের জন্য দাবী জানিয়ে আসছিল। কিন্তু সংস্কার কাজ না হওয়ায় মহল্লাবাসী ভোগান্তিতে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, ব্যবসায়ী চলাচল করে, পূর্ব বিল থেকে বিভিন্ন মৎস্য ঘেরের মাছ কেনাবেচার জন্য প্রতিদিন ঘেরমালিকরাসহ দূর দুরান্তের মাছ ব্যবসায়ীরা মাছ কিনতে যাতয়াত করে থাকে। সম্প্রতি বৃষ্টিপাতের ফলে রাস্তায় পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। মালামাল বহনকারী যানবাহনের চাকায় রাস্তায় এতটা গর্তের সৃষ্টি হয়েছে যে, স্বাভাবিক ভাবে যানবাহন চালান যাচ্ছেনা। মানুষ কাদামাটিতে জুতা ছাড়াই কষ্টকর যাতয়াতে বাধ্য হচ্ছে। সামান্য রাস্তাসহ পাড়ার বাকী রাস্তা দ্রুত সংস্কারের জন্য ইউপি চেয়ারম্যানসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com