সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্টে বুধহাটা ও গুনাকরকাটি মাদ্রাসা ফাইনালে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্ণামেন্টের বুধহাটা সাবজোনের খেলায় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা ও গুনাকরকাটি খাইরিয়া আজীজিয়া কামিল মাদ্রাসা ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। সোমবার বিকালে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে বুধহাটা সাবজোনের ২টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ১ম সেমিফাইনাল খেলায় বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ফুটবল একাদশ বনাম বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হয়। গোলশূন্য খেলাটি ট্রাইব্রেকারে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলকে ৩-২ গোলে পরাজিত করে বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা ফাইনাল খেলার গৌরব অর্জন করে। রেফারির দায়িত্বে ছিলেন শিক্ষক আবু অহেদ বাবলু। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন ইমরান হোসেন ও ইউনুস আলী। ২য় সেমিফাইনাল খেলায় গুনাকরকাটি খাইরিয়া আজীজিয়া কামিল মাদ্রাসা ফুটবল একাদশ বনাম মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় পরস্পর মুখোমুখি হয়। গোলশূন্য খেলাটি ট্রাইব্রেকারে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে গুনাকরকাটি খাইরিয়া আজীজিয়া কামিল মাদ্রাসা ফাইনাল খেলার গৌরব অর্জন করে। রেফারির দায়িত্বে ছিলেন শিক্ষক ইয়ামিন হোসেন। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন ইমরান হোসেন ও ইউনুস আলী। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ দাউদ হোসেন, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শিহাব উদ্দীন প্রমূখ। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় বুধহাটা সাবজোনের ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল একই মাঠে বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা বনাম গুনাকরকাটি খাইরিয়া আজীজিয়া কামিল মাদ্রাসা পরস্পর মুখোমুখি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com