রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় আবারও জানালা ভেঙে দুঃসাহসিক চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটায় আবারও জানালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে ইউনিয়নের পাইথালী গ্রামের রাজ্জাক সানার ছেলে মাইনুল সানার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। মাইনুল সানার ভাই সাহিনুর সানা জানান, মাইনুল সানা এবং তার স্ত্রীর জীবিকার তাগিতে ঢাকাতে অবস্থান করায় তাদের নবম শ্রেনীর মেয়ে মুন্নি এবং ৮ম শ্রেনী পড়ুয়া ছেলে মাসুদ বাড়িতে থাকতো। গত বৃহস্পতিবার ও শুক্রবার তারা দুই ভাই-বোন আশাশুনি নানা বাড়িতে ছিলেন। শনিবার সকালে তারা বাড়িতে আসে। ঘটনার দিন রাত আনুমানিক ১২ঘটিকার দিকে তারা প্রতিদিনের ন্যায় লেখা-পড়া সেরে পৃথক পৃথক রুমে ঘুমিয়ে পড়ে। রবিবার সকাল সাড়ে ৬টার দিকে মুন্নি ঘুম থেকে উঠে দেখতে পায় তার মা-বাবার বেড রুমের কাঠের ফ্রেমের ভিতর থেকে গিরিল ছাড়িয়ে বাহিরে ফেলে রাখা হয়েছে। এঘটনা দেখে সে তড়িঘড়ি করে ঘরের দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পায় জিনিস পত্র ছড়ানো ছিটানো। এসময় চোর চক্র আলমারির তালা ভেঙে ভিতরে থাকা দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়। রবিবার সকালে বুধহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিহাব হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাইনুল ইসলামের ভাই সাহিনুর ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com