বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের নির্বাচনী মতবিনিময় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

ইয়াছিন আরাফাত বুধহাটা থেকে ॥ আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এর সাথে বুধহাটার সাধারণ মানুষের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বুধহাটা বাজারের করীম মার্কেটে চা চক্র ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, আশাশুনি উপজেলা বাসি যখন বিপদে পড়ে, তখনই আমি উপজেলা বাসির পাশে গিয়ে দাড়াই। তিনি আরও বলেন ঝড়-বর্ষার দিনে উপজেলাবাসীকে নিরাপদে রাখতে সকল স্থানে খোঁজ খবর নেওয়া সহ আর্থিক সহায়তা প্রদান করে গেছেন তিনি। নিজ অর্থায়নে বুধহাটা বাসিকে পানি বন্দি থেকে রক্ষা করেন তিনি। এসময় উপস্থিত সাধারণ মানুষ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয় নেতা এবিএম মোস্তাকিম-কে পূর্ণ সমর্থন করবেন বলে ঐক্যবদ্ধ হন। মত বিনিময়কালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আব্দুল গফফার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আ ব ম মোসাদ্দেক, সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল করিম ঢালী, রেজওয়ান আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন আঙ্গুর, মিকাইল ইসলাম, আব্দুল কাদের, বশির আহমেদ টুকু, নজরুল ইসলাম, তাহেরা বিশ্বাস, আরতী রানী মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান রঞ্জু, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক সংঘের সভাপতি সুলতান আহমেদ, মোটরসাইকেল গ্যারেজ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোত্তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি এজদান আলী, শ্রমিক লীগ সভাপতি হাতেম আলী, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, ফারুক ঢালী, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, আশরাফ আলী সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com