সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধহাটায় একই রাতে ২ পরিবারের সদস্যদের অচেতন করে দূর্র্ধষ চুরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার বুধহাটায় একই রাতে দুই পরিবারের সদস্যদের অচেতন করে দূর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনা দুটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্ৰামের মৃত শামালী সরদারের পুত্র সাত্তার মাস্টারের বাড়ি এবং একই গ্রামের মৃত নীল মনি দের পুত্র কুমারেশ দের বাড়িতে। সাত্তার মাস্টারের ছেলে ঔষধ ব্যবসায়ী মোশাররফ জানান, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে প্রবেশ করতেই দুজন লোক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। পিছু পিছু দৌড়েও তাদেরকে ধরতে সক্ষম হয়নি। পরে জানতে পারলাম ভাত ও তরকারির সাথে কিছু মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে রাখা হয়েছে। ভাত ও তরকারি খেয়ে অসুস্থ তার পিতা সাত্তার মাস্টার, মাতা ও বোন সাবিনাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক ভাবে জানাগেছে চোরেরা ১০ হাজার টাকা নিয়ে গেছে। এর বাহিরে কি কি নিয়ে গেছে সেটা পরিবারের সদস্যরা সুস্থ না হলে জানা যাবে না। এছাড়া একই রাতে কুমারেশ দের বাড়িতে পরিবারের সদস্যদের অচেতন করে দূর্র্ধষ চুরির ঘটনা ঘটে। কুমারেশ দের স্ত্রী জানান, পরিবারের সদস্যদের অচেতন করে জানালার গ্রীল কেটে চোরেরা ঘরে প্রবেশ করে। এ চুরির ঘটনায় কি কি নিয়ে গেছে সে বিষয়ে সঠিক করে কিছু বলতে পারিনি। অসুস্থ কুমারেশ দে কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com